রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

অভিভাবক সমাবেশে প্রাক-নির্বাচনি ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফল বিপর্যয়, মোবাইল ফোনের অপব্যবহার, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ শিক্ষার্থীদের পড়া-লেখায় ফেরাতে নানামুখী কার্যকরী পদক্ষেপ গ্রহনের প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক ও অভিভাবকমন্ডলী।

সিনিয়র শিক্ষক মশিউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক অজিত সরকার, সিরাজুল ইসলাম, পৌল মন্ডল, মাহবুবর রহমান, কবির উদ্দিন, আনন্দ দে, আসাদুজ্জামান, প্রদীপ সিংহ, রোকেয়া বেগম, মনিরা পারভীন, সুরাইয়া সুলতানা, মরিয়ম, হাফিজা, শারমিন, নাছরিন সুলতানা, লাভলী, জেসমিন, ফরিদা, শাহানারা, বিউটি, তানিয়া, ফতেমা, নুরুননাহার, কবিতা, পুজা রানী, দিপালী, প্রতিমা, লাকী, সুচরিতা, রূপা, মনোয়ারা, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দিক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, অফিস সহায়ক এরশাদ আলী প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে প্রতি মাসসহ গত তিনমাসে বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী। সকল শ্রেণির সর্বমোট ৮৫ জন ছাত্র-ছাত্রী একদিনও স্কুল বন্ধ না করায় তাদের এ পুরষ্কার প্রদান করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠান প্রধান মো. রাশেদুল হাসান কামরুল।

উল্লেখ্য, এ বিদ্যালয়ে প্রতি মাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরষ্কৃত করা হয়। এছাড়া, আগামি ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে দ্বিতীয় পর্বের আরো একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা