শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন- মনোনয়ন ফরম বিতরণ ৩৩ টি

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে মোট মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে ৩৩টি।

এর মধ্যে সদ্য সাবেক কমিটির সভাপতি মন্জুরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম এর মিঠু – রহিম পরিষদ প্যানেল ১৩ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
অপর দিকে সিরাজ – অহিদ পরিষদ প্যানেল ১৩ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বড় দুই প্যানেলের বাহিরে মারুফ হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন স্বতন্ত্র হিসাবে ৩ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবারের প্রতিটি মনোনয়ন ফরমের মূল্যমান ধরা হয়েছে তিন’শ টাকা।
সোমবার (০৮ মার্চ)রাত ৯টার দিকে কলারোয়া সরকারী কলেজের সামনে অবস্থিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান‌ এই ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ সমাপ্তি ঘোষণা করেন।
আগামী (২৭/৩/২১‌) শনিবার সকাল ৮টা হইতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় ইউরেকা তেল পাম্পের পিছনে।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
তফসিল ঘোষণার মধ্যে রয়েছে
১। খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৮/২/২১ বিকাল ৫ টায়।
২। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ২/৩/২১ বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত।
৩। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত।
৪। মনোনয়নপত্র বিতরণ ৭ ও ৮/৩/২১ বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত।
৫। মনোনয়নপত্র জমা ৯/৩/২১বিকাল
৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
৬। মনোনয়নপত্র বাছাই ১১/৩/২১ বিকেল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত।
৭। মনোনয়নপত্রে আপত্তি গ্রহণ ১২/৩/২১ বিকেল ৫টা রাত ৯টা পর্যন্ত।
৮। মনোনয়নপত্রে আপত্তির নিষ্পত্তি ১৩/৩/২১ সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত।
৯। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৫/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত।
১০। মনোনয়নপত্র প্রত্যাহার ১৭/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত।
১১। প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ১৮/৩/২১ বিকাল ৫টায়।
১২। নির্বাচনের তারিখ ২৭শে মার্চ ২০২১ রোজ শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত