শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ৩১লাখ টাকার ২টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ২(দুই) পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে।

রবিবার (১২ জানুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে ওই আটকের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক স্বর্ণ চোরাকারবারী কামাল হোসেন (৩৫) সীমান্তবর্তী কাঁকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া সীমান্তে কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার খবির হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তে টহলে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহলকালে কাঁকডাঙ্গা বাজার সংলগ্ন পাঁকা রাস্তা থেকে এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ২ পিচ সোনার বার, ১টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। আটককৃত সোনার বাজার মূল্য ৩০ লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা। যার ওজন ২৬০.৭৬ গ্রাম।

আটক চোরাকারবারীকে কলারোয়া থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা