সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা আলামিন ট্রাস্ট ভবনের ৩য় তলায় সংগঠনের সভাপতি সহযোগী অধ্যক্ষ শাহজাহান কবিরের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা -কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

এ সমাবেশে স্থানীয় শিক্ষকদের মাঝে শিক্ষার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে দরখাস্ত আহবান করেন। যাতে ভবনের উন্নয়ন করতে পারে। এছাড়া, আগামী সংসদ অধিবেশনে শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কথা বলবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামাতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সম্মানিত আমির শিক্ষক মাওলানা কামরুজ্জামান।

এ সময় আরো বক্তব্য রাখেন সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিপু, শেখ আমানুল্লাহ ডিগ্ৰী কলেজের প্রভাষক ইংরেজি বিভাগ মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহ শিক্ষক বৃন্দ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়ায় বানিজ্যিকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক প্রস্তুতিমূলকবিস্তারিত পড়ুন

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান