শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এইচএসসিতে জিপিএ-৫ অর্জনে শীর্ষে সরকারি, ২য় শেখ আমানুল্লাহ কলেজ

দীপক শেঠ, কলারোয়া : যশোর বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার-২৩ এর প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে কলারোয়া সরকারি কলেজ। আর দ্বিতীয় স্থানে রয়েছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ।

জানা গেছে, রবিবার (২৬ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে উপজেলার ৮টি কলেজের মধ্যে কলারোয়া সরকারি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ৯০ জনের মধ্যে ২৫ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩১ জনের মধ্যে ৫ জন ও মানবিক বিভাগে উর্তীর্ণ ২৮৫ জনের মধ্যে ১৯ জন। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ২৮ জন পরীক্ষার্থী এ+ অর্জন করে ২য় স্থান লাভ করে। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ২৭ জনের মধ্যে ১৪ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩ জনের মধ্যে ২ জন ও মানবিক বিভাগে উত্তীর্ণ ৮৪ জনের মধ্যে ১২ পরীক্ষার্থী। বেগম খালেদা জিয়া কলেজে বিজ্ঞান বিভাগে এ প্লাস প্রাপ্ত ২ জন ও মানবিক বিভাগে ৬ জন। চন্দনপুর ইউনাইটেড কলেজে মানবিক বিভাগে ৩ জন। বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে ৩জন জিপিএ-৫ পেয়েছে। সোনার বাংলা কলেজে এ+ প্রাপ্ত ব্যবসায় শিক্ষায় ২ জন। হাজী নাসির উদ্দীন কলেজে এ প্লাস পেয়েছে বিজ্ঞান বিভাগে ৩ জন ও মানবিক বিভাগে ১ জন, কাজীরহাট কলেজে মানবিক বিভাগে ২ পরীক্ষার্থী এ প্লাস অর্জন করেছেন।
তবে বঙ্গবন্ধু মহিলা কলেজের কোন পরীক্ষার্থী এ+ অর্জন করেনি বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক