বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক বাক প্রতিবন্ধীর ডুবন্ত লাশ উদ্ধার

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় মাসুম বিল্লাহ নামে এক জন্ম থেকে বোবা প্রতিবন্ধী পানিতে ডুবে মারা গেছে। রবিবার সকালে বাড়ির সামনের একটি পুকুর থেকে তার ডুবন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদা শিবানন্দকাটি গ্রামের মুজিবর রহমানের জন্ম প্রতিবন্ধী বোবা মাসুম বিল্লাহ (১১) প্রত্যেকদিন সকাল থেকে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করে। গত শনিবার থেকে তাকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে রোববার বেলা ১১ টার দিকে ওই পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয় লোক দেখতে পায় তার। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাসুম বিল্লাহ লাশ উদ্ধার করে।

কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি জন্ম থেকে বোবা প্রতিবন্ধী। এছাড়া তার মৃগী রোগও আছে। খেলার ফাঁকে কোন এক সময় সে মিরগি রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়