বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একাট্টা আ.লীগের স্বপন-লাল্টু

কলারোয়ায় একাট্টা হলেন আওয়ামী লীগের ফিরোজ আহমেদ স্বপন ও আমিনুল ইসলাম লাল্টু।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের সমর্থনে একট্টা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

দীর্ঘদিনের বৈরী সম্পর্কের শীতলতা দেখা গেলো বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)। এদিন বিকেলে ঝিকরা জোনাকি হল মোড়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর বাসভবনে উপস্থিত হন নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সেখানে রুদ্ধদ্বার বৈঠকের পর বাইরে এসে পাশাপাশি দাড়িয়ে তারা একে অপরের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সেসময় আমিনুল ইসলাম লাল্টু বলেন, আমরা এখন এক, একাট্টা। স্বপনকে বিজয়ী করতে একসাথে কাজ করবো।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান বলেন, আগামি ৭ জানুয়ারি সকলে মিলে নৌকা মার্কায় ভোট দিবো।
নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই এখন এক। শেখ হাসিনার নৌকার পক্ষে সকলে মিলে কাজ করবে।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর কাউন্সিলর আলফাজউদ্দিন, ইমাদ হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রভাষক আমজাদ হোসেন, আব্দুল মান্নান, শেখ মোসলেম আহমেদ, যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, ফরিদ খাঁন, ছাত্রলীগ নেতা শামিমুজ্জামান টিপু, মেহেদী হাসান ফাহিম।

এর আগে সকাল থেকে সেখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এদিকে, একদিন আগে বুধবার শ্রীপতিপুরে নৌকার অফিস উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমার সাথে লাল্টুর কথা হয়েছে। লাল্টু, ডালিম চেয়ারম্যান, মোরশেদ চেয়ারম্যান আগামিকাল আমার সাথে এক হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে লাল্টুপন্থি হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহজাদা, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা রানী সাহা, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, যুবলীগ নেতা মফিজুল ইসলাম লাভলু, সঞ্জয় সাহাসহ অনেক নেতা নৌকার প্রার্থী স্বপনের সাথে একাট্টা হন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়