বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন স্বপন এমপি

দীপক শেঠ, কলারোয়া : দেশের চলমান পরিস্থিতিতে সাময়িক কর্মহীন পড়া শ্রমজীবী ইজিবাইক ও ভ্যান চালকদের মাঝে কলারোয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১ টায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ৩ শতাধিক শ্রমজীবীদের সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওই খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল ও তেল।

সংসদ সদস্য শ্রমজীবী চালকদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় বলেন, দেশের চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠেছে।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন মানুষকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করছি। আপনারা শীঘ্রই নতুন উদ্যোমে স্ব স্ব কাজে ফিরতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক আ’লীগের যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাবেক ছাত্র নেতা সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুবলীগ নেতা কাজী আসাদুজ্জামান শাহাজাদা, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, আ.লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, সহিদ আলী, পবিত্র সাহা, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, নয়ন হোসেন, শ্রমিক লীগ নেতা আ.রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত