শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা

কলারোয়ায় কাঁচা ঝালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি কাঁচা ঝাল বিক্রি হচ্ছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকা দরে। কয়েক দিনের ব্যবধানে কাঁচা ঝালের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বুধবার(২৯ জুলাই) সকালে কলারোয়া পৌরসদর সহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা ঝাল।

অথচ গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা ঝালের দাম ছিল মাত্র ১৫০ থেকে ১৬০ টাকা। কাঁচা ঝাল ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের দাবি, গত কয়েকদিন একাধারে বৃষ্টি হওয়ায় ঝাল গাছ মারা যাচ্ছে এবং ঝালও পঁেচ যাচ্ছে। এছাড়া কাঁচা ঝালের আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারী ব্যবসায়ীরা জানান এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বর্তমানে যে অবস্থা তাতে সামনের দিকে আরও দাম বাড়ার সম্ভবনা রয়েছে।

পৌর সদরের নতুন বাজার তরকারী ব্যবসায়ী মশিয়ার রহমান জানান বুধবার সকালে পাইকারী বাজার থেকে কাঁচা ঝাল কিনেছি প্রতি কেজি ২২০ টাকায়। আর খুচরা বিক্রি করছি ২৮০ টাকা কেজি দরে। কয়েকদিন আগেও প্রতি কেজি কাঁচা ঝাল বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকা। তিনি আরো জানান কলারোয়া উপজেলা সহ পাশর্^বর্তী অঞ্চলে কাঁচা ঝালের চাষ তেমন হয় না। পাইকারী ব্যবসায়ীরা কুষ্টিয়া, ঝিনাইদাহ, মাগুরা সহ বিভিন্ন এলাকা থেকে কাঁচা ঝাল কিনে এনে এখানে বিক্রি করেন।

এদিকে বাজারের একাধিক ক্রেতা জানান গত কয়েকদিন আগেও কাঁচা ঝালের দাম ছিলো কেজি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা। সেই ঝালের দাম লাফিয়ে এখন দাঁড়িয়েছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ