বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৮দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে পাবলিক ইনস্টিটিউটে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার আহবায়ক আরিফুল ইসলামের প্রতিনিধি যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক।

ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুর রহিম বাবু, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ আলতাফ হোসেন, জেলা বাফুফের সদস্য সাইফুল ইসলাম বাবু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও রাশেদুল হাসান কামরুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক ক্রীড়া ব্যক্তিত্ব কাজী সিরাজ, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, রেজাউল করিম লাভলু, রবিউল ইসলাম, জিএম মাসউদ পারভেজ মিলন, রবিউল ইসলাম রবি, রফিকুল ইসলাম, জাকির হোসেন, আলমগীর হোসেন আলম, শেখ শাহাদাত হোসেন, সাজিদুল করিম তপু, সানবিন করিম সিয়াম প্রমুখ।

প্রস্তুতি সভায় ৮দলীয় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাসহ একাধিক বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো- খেলা আয়োজনের বাজেট উত্থাপন, পুরস্কার নির্ধারণ এবং টুর্নামেন্ট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে বিভিন্ন উপ-কমিটি গঠন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাট কাটা, জাগ দেওয়া ওবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ