সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গো-খাদ্যে বিচুলীর দাম চড়া হাওয়ায়, বিপাকে পড়েছেন গো-খামারিরা

মোস্তফা হোসেন বাবলু,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় গবাদি পশুর খাদ্য বিচুলির দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন গরুর খামারিরা। বর্তমানে গো- খাদ্য হিসেবে খড় বা বিচুলির দাম আকাশ ছোঁয়া হওয়া উপজেলার বিভিন্ন অঞ্চলেরর গরুর খামারিদের মাথায় হাত। খড়ের দাম এভাবে বাড়তে থাকলে খামারিদের খামার বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না- এমনটাই মনে করছেন। অনেক খামারে বলছেন, আমন ধান কাটার সময়, অতি বৃষ্টির কারণে, ধানের জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে শুকনো বিজলী পানিতে ভিজে পচে নষ্ট হাওয়াই।

সরেজমিনে বিভিন্ন হাটবাজার ও খামার ঘুরে দেখা গেছে- অনেক খামারি কোনো চাকরি না পেয়ে আশায় বুক বেঁধে গরুর খামার শুরু করেছে, শুরুতে ভালোই চলছিল খামার কিন্তু বর্তমানে খড়সহ বিভিন্ন গো- খাদ্যের দাম চড়া হওয়ায় তারা ভাবছে খামার বাদ দিয়ে অন্য পেশায় চলে যাবে।

উপজেলায় দেয়াড়া হাটে গিয়ে দেখা গেছে- গত বছর এ সময় মাঝারি আকারের ধানের খড় বা বিচুলির দাম ছিল পোন (৮০)টি প্রতি ২০০-২২০ টাকা অর্থাৎ এক কাউন ৭০০০-৮০০০ টাকা। বর্তমানে প্রতি কাউন বিচুলির দাম ৭০০০-৮০০০ টাকা। অন্যদিকে ভূষি ওষুধের দামও বেড়েছে। খড়ের দাম চড়া হওয়ায় অনেকেই খড় না কিনে বাড়ি ফিরছেন।

হাটে খড় কিনতে আসা উপজেলার তরুলিয়া গ্রামের রমেশ কুমার জানান- ধানের বিচুলির এত দাম যে গরু পোষা দুরুহ হয়ে পড়েছে। তার দুটি গরু বর্গা (আদি) নিয়ে লালন-পালন করছেন। তার অনেক আশা ছিল গরুগুলোকে একটু স্বাস্থ্যবান করে বকরা আগামী ঈদে সময় বিক্রি করে বাড়তি কিছু আয় করার বর্তমানে গরুর খাবারের যে দাম তাতে সেটা আর হবে না, এখনই গরু দুটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই।দেয়াড়া ঘোষ পাড়ার খামারি সুনীল কুমার ঘোষ জানান
তিনি জানান- দাম যাই হোক তার খামারে ফ্রিজিয়ান ১২টি গরুর খাবার তাকে কিনতেই হবে। তা না হলে গরুগুলো বাঁচানো যাবে না। তিনি ও জানান বছর অনাবৃষ্টির কারণে বন্যার কারণে ধানক্ষেত ব্যাপক ক্ষতি হওয়ায় এবারের ধানের খড়ের দাম এত বেশি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন