মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চার দলীয় খালি পায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে চার দলীয় খালি পায়ে নক-আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে বারিক সরদার, মাস্টার হাবিবুল্লাহ ও সুমন দাসের যৌথ আয়োজনে চার দলীয় খালি পায়ে পেশাজীবী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়‌।

কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, দুলাল ঘোষ, কলারোয়া থানার স্টাফ ইন্দ্রজিৎ কুন্ডসহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলায় মুখোমুখি হয় দুলালের মিষ্টি ফুটবল একাদশ বনাম বন্ধু মহল ফুটবল একাদশ।

খেলায় নির্ধারিত সময়ে গোলশুন্য ভাবে শেষ হয়ে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বন্ধু মহল ফুটবল একাদশ ৩-২ গোলে দুলালের মিষ্টি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বন্ধু মহল ফুটবল একাদশের গোল রক্ষক ইমন।

বৃহস্পতিবার বিকালে ২য় খেলায় মুখোমুখি হবে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ বনাম দুরন্ত তুলসীডাঙ্গা ফুটবল একাদশ।

খেলাটি পরিচালনা করেন সাজেদুল করিম তপু। সহকারী রেফারী ছিলেন সাজু হালদার ও সাইফুল ইসলাম।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব