শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন

কলারোয়া উপজেলায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন হয়েছে। উপজেলার গ্রাম এলাকায় বসত ভিটায় লাগানো গাছে কাঁঠাল ভরে গেছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন গ্রামে ব্যক্তি মালিকানায় বাগান ও বসত ভিটায় লাগানো কাঁঠাল গাছে চলতি মৌসুমে প্রচুর কাঁঠাল ধরেছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল গাছে আলাদা ভাবে পরিচর্যা করা লাগে না। তার পরেও গ্রাম এলাকার বসত ভিটা ও রাস্তার ধারে লাগানো গাছ গুলোতে কাঁঠাল ধরেছে পর্যাপ্ত পরিমান। কাঁঠাল একটি রসালো ফল। এই ফলের কোন অংশই বাদ যায় না। পাঁকা কাঁঠালের বিচি দিয়ে সুস্বাধু তরকারি রান্না হয়।

এছাড়া এখন কাঁঠাল (ইচোড়) তরকারি হিসেবে খাওয়া হয়। পুরাদমে কাঁঠাল পাঁকতে শুরু করেছে। কলারোয়া উপজেলায় উৎপাদিত কাঁঠাল স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম সাংবাদিকদের জানান উপজেলায় ৬০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। এ থেকে প্রায় ৬৬০ মে.টন উৎপাদন হবে। এ বছর উপজেলায় কাঁঠালের ফলন ভালো হয়েছে। বসতভিটা, ব্যক্তিমালিকানাধীন বাগান ও রাস্তার ধারে ব্যক্তি উদ্যোগে লাগানো কাঁঠাল গাছ রয়েছে।

কাঁঠাল বাগান চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এ বছর কলারোয়া উপজেলায় স্থানীয়দের চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে রসাল ফল কাঁঠাল সরবরাহ করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক

​জুলফিকার আলী : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোররাতে ফজরের নামাজ পড়তে বের হওয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি