রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলায় সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছাস্মারক হিসেবে ৫টি প্রতিষ্ঠানের ৫জনকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সর্বোচ্চ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী উপজেলা বিআরডিবি’র সভাপতি সাইফুল্যাহ আজাদ, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উৎপাদনমুখী সমবায় সমিতি ঝিকরার সীমান্ত বহুমুখি সমবায় সমিতির পক্ষে সহ.সভাপতি শেখ সবুজ হোসেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওয়াটার ইনোভেশন সমবায় সমিতি পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষে সভাপতি শহীদুল ইসলাম, সামাজিক কার্যক্রমে (শিশু শিক্ষা) অবদানে কাজিরহাটের আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ এবং ক্ষুদ্র ঋণ পরিচালনায় অবদানে আগামি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আর এম ফুয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির সভাপতি সাইফুল্যাহ আজাদ, উপজেলা জামাতের আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মুজিবুর রহমান, তবিবুর রহমান, মনোয়ারা বেগম, পারুল বেগম, সুমা মন্ডল, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সানবীম করিম সিয়াম, তাফহিমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

এর আগে র‌্যালি বের হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ