বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানান আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২২’ উৎযাপিত

কলারোয়ায় নানান আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২২’ উৎযাপিত হয়েছে। দিবসটি উৎযাপনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় সোমবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিবসের শুভ সূচনা করা হয়। পরে ইউএনও রুলী বিশ্বাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হয়।

প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাস, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর অর রশিদ, উপজেলা সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, আনছার-ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা