রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিজানুর রহমান ফাউন্ডেশান একাডেমির আয়োজনে ২০২২ সালে এমআর ফাউন্ডেশান একাডেমিতে অধ্যায়নররত প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ সেপ্টম্বর) সকাল ১০ টার সময় একাডেমির হলরুমে প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুলের তোড়া ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমুখি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও কল্যাণের কাজে আসতে পারলেই কেবল প্রকৃত শিক্ষা অর্জন হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে যেন ছেলে মেয়ে মানুষের মত মানুষ হতে পারে সে দিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করেন। ক্লাসে প্রথম হওয়ার চেয়ে শিক্ষার্থীরা যেন বিপথগামী না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য অভিভাবকদেরকে নির্দেশনা প্রদান করেন। কোনভাবেই কোন কাজে বাচ্চাদেরকে বাধ্য করা থেকে বিরত থাকার জন্য সকল অভিভাবকদেরকে নিষেধ করেন। এই প্রতিষ্ঠানকে আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব এস,এম জাকির হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, অভিভাবক বাবু, সহকারী প্রধান শিক্ষক শেলী আহম্মদ, সহকারী শিক্ষক শাওন হোসেন, আ: হান্নান, শারমিন সুলতানা, খালেদা আক্তার বৃষ্টি, ইতি রানী, সোমা সাহা, বিউটি সাহাসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সকল অভিভাবক বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দুলাল চন্দ্র।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ