শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউস ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, সাংবাদিক ও উপকারভোগী ক্ষুদ্র কৃষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৃষি অফিস চত্বর থেকে ৪০০ (চার) শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসাবে জনপ্রতি ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি ধানের বীজ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান