শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের অর্থায়নে চিকিৎসা সেবা সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা দুইজন চিকিৎসাধীন যুবকের পরিবারের সদস্যদের হাতে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার(৭ জুলাই) বেলা সাড়ে ১১ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বিশ্বজিৎ দাশের পুত্র সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত রিয়ন দাশ(২০)’র বাড়িতে যেয়ে তার পিতা ও মাতার হাতে সহায়তা প্রদান করা হয়। রিয়ন দাশ সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকাস্থ একটি হাসপাতালে অস্ত্রপাচার শেষে দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন। সে ঢাকা পলিটেকনিক ইণস্টিটিউটে ২য় বর্ষের অধ্যায়নরত ছাত্র।

প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী আলতাফ হোসেন লাল্টু ও সংঘের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফোয়াদ অভি, সমীর দেবনাথ, সংঘের কর্মকর্তা মাহাবুবর রহমান প্রান্ত প্রমুখ।

এ দিকে অনুরুপভাবে, গণপতিপুর গ্রামের মাদারিপুর হাসপাতালে চিকিৎসাধীন শিমুল হোসেন(২৭) কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজমিস্ত্রী শ্রমিক শিমুল হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনী ও লিভার সংক্রান্ত জঠিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।

চিকিৎসাধীন দুই ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টামন্ডলী সহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন