রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বড়দিনের প্রস্তুতি, রাত পোহালেই শুভ ক্ষণ

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে খ্রিষ্টানধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খৃষ্টানধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন।

দেশের অন্যান্য শহরের মতো কলারোয়ায় খ্রিষ্টান ধর্মানুসারীরা বড়দিন উপলক্ষে আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপনের লক্ষে প্রস্তুতি নিচ্ছেন। (২৪ ডিসেম্বর রাত ১২ টার পর ২৫ ডিসেম্বর) রাতে যিশুর জন্ম দিন পালনের সকল প্রস্তুতি ইতিমধ্যো শেষ হয়েছে। দিনটি উপলক্ষে তাই সরকারি ছুটিও রয়েছে।

ডিসেম্বরের ১৬ তারিখ থেকে খৃষ্টান ধর্মালম্বীরা দিনটির আমন্ত্রনে নগরে তরুণ-তরুণীদের সমন্বয়ে কীর্তনের দল নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়িয়েছে।

কলারোয়ার জয়নগর ইউনিয়নের কয়েকটি গির্জায় গিয়ে দেখা যায়, বড়দিনের সকল প্রস্তুতি ইতিমধ্যো শেষ হয়েছে। প্রচুর জরি লাগিয়ে গির্জার ভেতর রঙিন করা হয়েছে। ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। মাঠে বসেছে দোকান।

এবার কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নে ৩ টি গির্জায় আনুষ্ঠানিক ভাবে পালিত হচ্ছে বড়দিন। খৃষ্টান ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। বড়দিন উপলক্ষে ৩টি গীর্জা ধানদিয়া মিশন, উত্তর জয়নগর মিশন ও ক্ষেত্রপাড়া মিশনে থাকছে বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, নৃত্য/সঙ্গীতানুষ্ঠান ও যাত্রাপালা।

৫/৭দিন ব্যাপি চলবে এইসব অনুষ্ঠান। বড়দিন কে কেন্দ্র করে খ্রিষ্টান ধর্মালম্বিদের মাঝে লক্ষ করা যাচ্ছে অনাবিল আনন্দ। বাড়িতে আত্বিয় স্বজনের আনাগোনা।

ধানদিয়া মিশনের আয়োজক কমিটির সভাপতি মানুয়েল মন্ডল জানিয়েছে, ৭ দিন ব্যাপি থাকছে অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান, যাত্রাপাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিরাপত্তার বিষয়ে সরসকাটি পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর কবির জানিয়েছেন, পুলিশের একটি টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 374.5435;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a;
hw-remosaic: 0;
touch: (0.5895833, 0.5895833);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 341.258;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ