শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনমনে আতঙ্ক

কলারোয়ায় বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় কবর খনন করতে গিয়ে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ)সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের নিকটে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাশ বাগানে মৃত কাশেম বাজনদারের কবর খননের সময় ঐ বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর উৎসুক জনতা বস্তুটি কাকডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহের পেছনে রউফ সরদারের বাশবাগানে এনে রাখে।
স্থানীয়দের ধারনা বস্তুটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার সেল হতে পারে।
তবে বস্তুটির গায়ে কাদা-মাটি ও মরিচা থাকায় সঠিকভাবে সনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বস্তুটি বোমা কি না এমন প্রশ্নে তিনি বলেন, বস্তুটি বোমা কিনা আমি নিশ্চিত নই। বস্তুটি ধাতব কিছু হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান- কবর খননের সময় একটি মর্টার সেল জাতীয় একটি বস্তু উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়েছে। আগামীকাল সকালে খুলনা থেকে র্র্যাব সদস্যরা এসে পরীক্ষা নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করা হবে। ধারণা করা হচ্ছে বস্তুটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বস্তুটি রেখে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব