সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আ*ত্ম*হ*ত্যা

মোস্তফা হোসেন বাবলু ও এমএ আজিজ: মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতার সাথে অভিমানে সাতক্ষীরার কলারোয়ায় আবু সাঈদ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র জানায়।

আবু সাঈদ উপজেলার আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলে। ধানদিয়া হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো তার। আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃত বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়ীতে থেকে লেখাপড়া করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঈদের জামেই এনামুল হক জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। কোন সাড়া না পেয়ে ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে সাঈদ ঝুঁলছে। তাৎক্ষনিক ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে সে মারা গেছে।

প্রতিবেশীরা জানান, পিতা শিমুল অর্থনৈতিক কারণে তার ছেলে সাঈদকে ফুফার বাড়িতে থেকে লেখাপড়া করাতো। বেশ কিছুদিন ধরে সাঈদ তার পিতার কাছে মোটরসাইকেল কেনার জন্য বলছিলো। মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে পিতার সাথে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।
সাঈদ ছিলো তার পিতা শিমুল ও মা শাহানাজ পারভীন দম্পত্তির একমাত্র ছেলে। তার ছোট বোন তিশার বয়স ৫ বছর।

শনিবার (১ মার্চ) কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রউফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (নং-০৪, ০১/০৩/২০২৫) হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়ায় বানিজ্যিকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!