মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২৩’ পালিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২৩’ পালিত হয়েছে।

ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় দিবসটি পালনে র‍্যালি, হাত ধোয়া কার্যক্রম প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৫ অক্টোবর) বেলা ১ টার দিকে বর্ণাঢ্য র‍্যালিটি সিংগা বাজার এলাকা প্রদক্ষিন করে স্কুল চত্বরে এসে সমবেত হয়।
অসংখ্য শিক্ষার্থীদের অংশগ্রহনে সরাসরি হাত ধোয়া কার্যক্রমের বিভিন্ন দিক প্রদর্শন করেন ৮ম শ্রেণীর ছাত্রী তনিমা ঘোষ, ৭ম শ্রেণীর ছাত্রী নাজিয়া ফারহিন, ছাত্র আজিমুসান সিয়াম ও নিরব হোসেন সহ অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা খাতুন, বদরুজ্জামান, বিকাশ ঘোষ, শুভংকর মজুমদার,মেহেদি হাসান, স্কুলের স্টাফ সাহিদা খাতুন, নাজমুল হাসান, মাসুদ হোসেন, লিমা খাতুন সহ অসংখ্য ছাত্র-ছাত্রীবৃন্দ।

সব শেষে কয়েক শতাধিক শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুরুপভাবে, দিবসটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত