সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কলারোয়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে “Enhancing Community Water Resilience for Low-income Communities in Three Cities of Bangladesh” শীর্ষক TCCF প্রকল্পের অর্থায়নে কর্মশালাটির আয়োজন করে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ।

কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং দায়িত্বশীল পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসাপ বাংলাদেশ-এর ম্যানেজার, ফিল্ড অপারেশন্স মোহাম্মদ খোরশেদ।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।

কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস।

প্রশিক্ষণটি পরিচালনা করেন ওসাপ বাংলাদেশের কেয়া অধিকারী, সাঈদ আবদুল্লাহ এবং মো. জাহাঙ্গীর আলম।

কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ পানি ব্যবহার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা এবং পানির অপচয় রোধে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় স্কুলে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের গুরুত্ব, শিক্ষার্থীদের সাধারণ স্বাস্থ্য সচেতনতা এবং কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পানির অপচয় রোধ বিষয়ক গ্রুপ ওয়ার্ক পরিচালনা করা হয়। পরে দলভিত্তিক উপস্থাপনা ও আলোচনার মাধ্যমে বিষয়গুলো আরও গভীরভাবে পর্যালোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন