মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।
সাতক্ষীরার কলারোয়ায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
৩ মাসের সাজার পরোয়ানাভুক্ত ওই আসামির নাম মো. আজিম উদ্দিন (৪৪)। সে কলারোয়ার পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র।
হ্যান্ডকাফসহ পালানো ও পরবর্তীতে ফের আটক আজিম উদ্দিন কলারোয়া বাসস্ট্যান্ড এলাকার কাশ্মিরি বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকার ইসলামী ব্যাংকের বিপরীতে কাশ্মীর বিরিয়ানি হাউজ থেকে আজিম উদ্দিনকে আটক করে তার এক হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেন কলারোয়া থানার এএসআই শাকিরুজ্জামান এবং এএসআই শহিদুল ইসলাম। এক হাতে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় দোকানের শাটার বন্ধ করার একপর্যায়ে কৌশলে আসামি হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় দৌড়ে পালিয়ে চলে যায়।
জানা গেছে, পরবর্তীতে বিকাল ৪টার দিকে ঝিকরা কোল্ডস্টোর মোড় এলাকা থেকে পুনরায় ওই আসামিকে হ্যান্ডকাফসহ গ্রেফতার করে পুলিশ।
তবে আরেকটি সূত্র জানায়, আসামিকে পার্শ্ববর্তী শার্শার বাঁগআচড়া এলাকা থেকে এক আত্মীয়ের মাধ্যমে ডাকিয়ে আনা হয়।
বর্তমানে আসামি থানা হাজতে রয়েছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখার সময় কলারোয়া থানার ওসির সরকারি মোবাইল ফোন নাম্বারে রিং করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি একাধিক সংস্থার কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত