বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

কামরুল হাসান : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় তারণ্যের উৎসব ২০২৫, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) বেলা ৩টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, বেগম খালেদা জিয়া মহা বিদ্যালয়ের সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের সভাপতি বিএনপি নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবদিন, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক বি এম পলাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।

সমাপনী বক্তব্য শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারকসহ ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এ বছর বিজ্ঞান মেলায় প্রজেক্ট তৈরীতে কলেজ পর্যায়ে প্রথম হয় বেগম খালেদা জিয়া মহা বিদ্যালয় এবং স্কুল-মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত