শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বাল্যবিবাহের অভিযোগে ছেলের ভগ্নিপতি ও চাচাকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিবাহের দায়ে ছেলের ভগ্নিপতি ও চাচাকে ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলার অভিযোগে ও সত্যানুসন্ধানে সাতক্ষীরার তালা উপজেলার গনেশপুর গ্রামের প্রবাসী ফেরত মো. সালাউদ্দিন গাজীর ১৭ বছরের শিশু খলিশখালী মাধ্যমিক (বালক) বিদ্যালয়ের ১০ম শ্রেণি ও পার্শ্ববর্তী খলিষখালি গ্রামের আব্দুল আজিজ গাজীর ১৩ বছরের মেয়ে কন্যা শিশু খলিষখালি শৈব বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর সাথে অবৈধভাবে জনৈক সাদ্দাম মুহুরীর সহায়তায় নোটারি পাবলিক করার এবং রাতে ছেলের বাড়ির পাশে জামে মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পগানোর কার্য সম্পাদন করে।

উক্ত বিষয়টি ছেলে ও মেয়ের অভিভাবক স্বীকার করার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের প্রসিকিউশনে ছেলের ভগ্নিপতি মো. আমিনুর রহমান ও চাচা মো. জাকির সরদারকে ত্রিশ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে প্রত্যেকে পনের দিনের জেল দেন। একইসাথে বাল্যবিবাহে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অভিভাবকদের মুচলেকা দিয়েছে, ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক ও জেলা রেজিস্ট্রারকে পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা