বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের বাঁশতলা বাজার বণিক সমিতির সাথে জেলা জামায়াত সেক্রেটারির মতবিনিময়

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : কালিগঞ্জের বাঁশতলা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাঁশতলা বাজার বণিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

ব্যবসায়ী আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বাজারের এক ব্যবসায়ী অনেকের পাওনা টাকা না দিয়ে আকষ্মিক ভাবে এলাকা থেকে তার সম্পদ-সম্পত্তি বিক্রয় করে আত্নগোপনের মাধ্যমে পালিয়ে যেতে চাইলে জেলা সেক্রেটারি আজিজুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় ব্যবসায়ীরা তাদের প্রাপ্য টাকা ফিরে পাওয়ায় বনিক সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা তার ভূয়সী প্রসংশা করেন।

প্রধান অতিথি সকল প্রকার চাঁদাবাজ দূর্নীতিবাজদের সতর্ক করে সাম্য মানবিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি দল মত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের আমির মাওলানা আব্দুল মোমেন, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রওশান আলী, বণিক সমিতির সেক্রেটারি রজব আলী বাবু, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, বণিক সমিতির ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুব দলের যুগ্ন আহবায়ক মো: আ: সালাম, ব্যবসায়ী হাফিজুর রহমান, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ: খালেক গাজী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড