বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বেকপোস্ট আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস এর শূন্য লাইনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের।

কোম্পানি কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠক বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা-০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।

বুধবার বেনাপোল আইসিপি ক্যাম্পের অধীনস্থ গাতীপাড়া পোষ্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ কর্তৃক ০২ ফিট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপেক্ষিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি পক্ষ থেকে আলোচনা করলে প্রতি উত্তরে বিএসএফ এর কোম্পানি কমান্ডার জানান, ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানা জমি অংশীদার বন্টনের জন্য সীমানা নির্ধারণ করার জন্য সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়েছে।

বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, এখন থেকে সীমান্ত এলাকায় কোন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ করবেন বিএসএফ। বিএসএফ সীমান্তে কোন কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক