রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে বিএনপির সম্মেলনে ৯টি ওয়ার্ডে নেতৃত্বে যারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক ৬টি স্থানে ৯টি ওয়ার্ডের বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদস্য নবায়ন ফরম পূরনকৃত সদস্যদের প্রকাশ্যে প্রত্যক্ষ মতামত ও কন্ঠভোটের ভিত্তিতে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। অচিরেই প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদি।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য ফজলুল হক সরদার।
এ সময়ে ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, আশরাফুল ইসলাম মগু, হেলাল আনসারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৯টি ওয়ার্ডেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যক্ষ ভোট পরিচালনা করেন ও নবনির্বাচিত নেতৃত্বের নাম ঘোষনা করেন সম্মেলনের বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদি।
সম্মেলনে ৯টি ওয়ার্ডে যারা নেতৃত্বে আসলেন তারা হলেন ১নং ওয়ার্ডে (চান্দুড়িয়া ও গোয়ালপাড়া- ২টি গ্রাম) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, ২নং ওয়ার্ডে (কাঁদপুর গ্রাম) সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ৩নং ওয়ার্ডে (চন্দনপুর গ্রাম) সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইমানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, ৪নং ওয়ার্ডে (গয়ড়া গ্রাম) সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন বদ্দি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ৫নং ওয়ার্ডে (সুলতানপুর গ্রাম) সভাপতি জিয়াদ আলী গাজী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ডে (হিজলদী গ্রাম) সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক গোলাম কুদ্দুস, ৭নং ওয়ার্ডে (রামভদ্রপুর গ্রাম) সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক কামরুল আরিফিন, সাংগঠনিক সম্পাদক ফায়জুল ইসলাম, ৮নং ওয়ার্ডে (দাড়কি, বিক্রমপুর ও বয়ারডাঙ্গা- ৩টি গ্রাম) সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন এবং ৯নং ওয়ার্ডে (মদনপুর ও নাথপুর- ২টি গ্রাম) সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হবিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ।
নবনির্বাচিত নেতৃত্বকে সকলের সাথে পরামর্শ করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ইউনিয়ন কমিটির কাছে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগীতা, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলশিরে বিশেষ অভযিানে ১৩৫ পসি ইয়াবা ট্যাবলটেসহ মোস্তফা ওরফেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা