বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক আর নেই

সাতক্ষীরার কলারোয়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক আর নেই। বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকার শ্যামলীতে ছেলের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক এমএ ফারুক প্রাক্তন এমএলএ (মেম্বর অব লেজিজলেটিভ এসেমবিলি- ১৯৫৪ সাল), প্রাক্তন এমপিএ (মেম্বর অব প্রভিনশিয়াল এসেমবিলি- ১০৭০ সাল), প্রাক্তন এমসিএ (মেম্বর অব কনসটিটুয়েন্ট এসেমবিলি- ১৯৭৩ সাল) মমতাজ আহমেদের বড়পুত্র। তার গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। কলারোয়া হাসপাতাল রোডের বাড়িতে তিনি বসবাস করতেন। তার স্ত্রী মহিলা আ.লীগ নেত্রী মনোয়ারা ফারুক কলারোয়া উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান।

অধ্যাপক এমএ ফারুক কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি কলারোয়া কলেজে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কলারোয়া কলেজ সরকারি হওয়ার পর তিনি দেশের বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেছেন।
অধ্যাপক এমএ ফারুক কলারোয়া সরকারি কলেজে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এরপর পদায়ন হয় দেশের বিভিন্ন সরকারি কলেজে। পরে অবসর নেন তালা সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে থেকে, তখন তিনি সহযোগী অধ্যাপক। এর আগে তিনি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ছিলেন। দায়িত্ব পালন করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক পদেও।

জীবদ্দশায় অধ্যাপক এমএ ফারুক শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদের হোমিও অনুরাগী সদস্য, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কোটারমোড় মমতাজ আহম্মেদ কৃষি কলেজ, যুগিখালী মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মমতাজ আহম্মেদ মিউনিসিপ্যাল স্কুল, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজসহ স্থানীয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও প্রতিষ্ঠার পিছনে তার অবদান ছিলো বিশেষ।

সদ্যপ্রয়াত অধ্যাপক এমএ ফারুকের রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

অধ্যাপক এমএ ফারুকের লাশ কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় দাফন করা হবে জানা গেছে।

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু জানান, ‘মরহুম এমএ ফারুকের নামাজে জানাযা আজ বুধবার (১২ এপ্রিল) মাগরিব বাদ কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে এবং গ্রামের বাড়ি বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক