বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘মে’ দিবসে ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহান ‘মে’ দিবসে কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শনিবার ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয় মহান মে দিবস। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে বিকেলে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপদেষ্টা সাংবাদিক আসাদুজ্জামান ফারুকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের প্রধান উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

প্রধান আলোচক ছিলেন শ্রমিক নেতা মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু, নাথপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, শ্রমিক নেতা অধ্যাপক ইমাম-উল-হক, ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, সদস্য শেখ কবিরুল ইসলাম, মোবারক হোসাইন, ইয়াসিন আলম প্রমুখ।

করোনাকালীন সময়ে স্বল্প পরিসরে আলোচনা শেষে দুর্ঘটনায় আহত শ্রমিক কবির হোসেনের হাতে নগদ অর্থ তুলে দেন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত অতিথিবৃন্দ।

পরে ইফতার মাহফিলে অংশ নেন তারা।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা