বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কলারোয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার নাজমুল কবির, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আফজাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসসহ দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভা নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ৯ টি কেন্দ্রের ৯ জন প্রিজাইডিং অফিসারসহ ৬৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১২৬ জন পোলিং অফিসার মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে ২১ হাজার ২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন