সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার উদ্যোগে প্রচার-প্রচারণা, স্প্রে ও মাস্ক বিতরণ

কলারোয়া পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার – প্রচারনা, স্প্রে ও মাস্ক বিতরণ করা হয়েছে।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে নিরাপদ থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন এই বার্তা নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১ দিকে পৌর ভবনের সামনে থেকে প্রধান প্রধান সড়ক, কাঁচা বাজারসহ বিভিন্ন ব্যবসায়িক পট্টিতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

কলারোয়া পৌর বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ পথচলতি মানুষকে সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণে পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর দিথি খাতুন, কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, পৌর প্রকৌশলী ওজিহুর রহমান, পৌর সচিব তুষার দাশ, অফিস সহকারি ইমরুল হোসেন, কম্পিউটার অপারেটর আরিফ হোসেন, অফিস স্টাফ আবুল কালাম, সাগর হোসেনসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। উল্লেখ্য, পৌর সভার উদ্যোগে প্রতিদিন উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে, থানা চত্বরেসহ বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে ব্যবহার ও পৌর সদরে দিনব্যাপি মাইকিং করে প্রচার-প্রচারণার মাধ্যমে ২য় ধাপে কোভিড – ১৯ (করোনা ভাইরাস) ‘র ভয়াবহতায় মাস্ক ব্যবহার করার যৌতিকতা তুলে ধরে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার অনুরোধ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল