মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পালপাড়ার গণহত্যার সাক্ষী তৈলক্ষ পাল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ দিনের অনুষ্ঠানমালার এ পর্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কলারোয়ার পালপাড়ার গণহত্যায় অলৌকিকভাবে বেঁচে ফেরা পায়ে গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী তৈলক্ষ পাল তরুণ প্রজন্মকে নিজমুখে শোনালেন সেই ভয়াল দিনের কথা।

২৫ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তৈলক্ষ পাল ১৯৭১ সালের ২৮ এপ্রিলে বর্বর পাকিস্তানি ও তাদের দোসরদের পালপাড়ার হিংস্রতার বর্ণনা দেন।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা কলারোয়ার পালপাড়ায় যে নৃশংস ও বর্বরোচিত গণহত্যা চালিয়েছিলো সেই হত্যাকান্ডে ৯জন প্রাণ হারান। ভাগ্যক্রমে বেঁচে যান ৩ জন। যাদের মধ্যে আজও বেঁচে আছেন তৈলক্ষ পাল। যে ঘটনা সবসময় মুক্তিকামী আপামর বাঙালিকে কাঁদায়। সেদিন নরপিশাচদের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার কাহিনী কোমলমতি শিক্ষার্থীদের নিজমুখে শোনান তিনি।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, মোঃ মশিউর রহমান, মোঃ আনারুল ইসলাম, মোঃ তজিবুর রহমান, মোঃ সাইফুল আলম, অফিস সহকারী মোঃ আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানসহ তৈলক্ষ পালকে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা