বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা

কলারোয়ার ৭ নং চন্দনপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের সমার্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দনপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ।

চন্দনপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ্চন্দনপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, আ’লীগ নেতা হারুর অর রশিদ, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না,আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ অসংখ্য কর্মী-সমার্থকবৃন্দ।

সভায় বক্তারা, আগামী ২০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিতব্য চন্দনপুর ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী জনমানুষের সেবক মনিরুল ইসলাম মনিকে পুন:রায় বিপুল ভোটে জয়যুক্ত করে ইউনিয়নের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা, ইউনিয়নের সকলস্তরের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান। অনুরুপভাবে, সোনাবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হোসেন হেলালের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা