শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদের মানাঘাটা খালের পুন:খননের উদ্বোধন

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের মানারঘাটা খালের পুন:খননের কাজ শুরু হয়েছে।

বুধবার (৭এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরার মানাঘাটা নামক স্থান থেকে খাল খননের কাজের উদ্বোধন করেন খুলনা জোনের বিএডিসি প্রকৌশলী জামাল ফারুক।

কলারোয়া উপজেলার জালালাবাদ থেকে শুরু হয়ে শংকরপুর সিংহলালের ভিতর দিয়ে মানাঘাটা হয়ে হাড়কাটা বিলের ভিতর দিয়ে সাতক্ষীরার অন্যতম নদী বেতনা নদীতে মিলিত হয়েছে খালটি।

১৬ লাখ ৬৮ হাজার ২শ টাকা ব্যয়ে খাল পুনঃখননের কাজের দায়িত্ব নিয়েছেন যশোরের ঠিকাদার বিশ্বাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাগর হোসেন।

জালালাবাদ ইউনিয়নবাসীরা জানান, জনগুরুত্বপূর্ণ এ খাল খনন হলে বর্ষা মৌসুমে প্রায় ৫ শতাধিক মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হয়ে লক্ষ লক্ষ টাকা লোকসান হওয়ার হাত থেকে রক্ষা পাবে। দীর্ঘদিন পরে হলেও বর্তমান সরকারের মহতি উদ্যোগে খালটি পুনঃখননের কাজ শুরু করা হয়েছে বলে স্বাগত জানান এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী ইবনে সিনা (বিএডিসি), কলারোয়া ক্ষুদ্রসেচ ইউনিটের সহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাস অপু, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, জালালাবাদ ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আমজাদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মারুফ আহম্মেদ জনি, ইউপি সদস্য মশিয়ার রহমান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ

কলারোয়া পৌরসভা এলাকার হাসপাতাল সড়কের নজরকাড়া ইউনিব্লক রাস্তা শেষ হতেই শুরু হয়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা

কলারোয়ায় দুই হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন