বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকালে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান’ কে সামনে রেখে ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি।

প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষক ও কৃষি বাঁচিয়ে রাখতে হবে দেশ ও দশের জন্য। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকের অধিকার আদায়ের লক্ষে কৃষকদের পাশে থেকে কাজ করবে বাংলাদেশ কৃষক লীগ।’
বক্তব্য শেষে তিনি ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন।

এতে আহবায়ক মনোনিত হন পরেশ রায় চৌধুরী, যুগ্ন আহবায়ক আরিজুল ইসলাম, সদস্য সচিব রাজু রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ.সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, আ.লীগ নেতা আব্দুল আজিজ বিশ্বাস, উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানুল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দিপ রায়, কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুর রহমান, পৌরসভার আহবায়ক আবু সাঈদ রেজা, জয়নগর ইউনিয়ন আ.লীগ নেতা জয়দেব সাহা, শেখ খুরশিদ আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন