মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় জমি নিয়ে বিরোধ – মহিলাসহ আহত ২ জন

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া (শেখ পাড়া) গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সামাদ শেখের স্ত্রী জুলেখা (৪৮), ও সামাদ শেখ (৫৭) নামে দুজন আহত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের শেখ পাড়ায় এ ঘটনাটি ঘটে।
এঘটনায় সামাদ শেখের স্ত্রী জুলেখা গুরুতর আহত হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এব্যাপারে জুলেখার স্বামী সামাদ শেখ বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে-মোঃ সোহরাব হোসেন, মোঃ মহসিন, কবির হোসেন ও তাসলিমা খাতুন দীর্ঘদিন আমাদের ক্ষতি করা সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। আমার জমির আইল দিয়ে সেচ পাম্পে যাওয়ার জন্য জমির আইল একটু উচু ও চওড়া করে রাখি কিন্তু তাহারা প্রতিবছর আমাদের জমির আইল কেটে চিকন করে ফেলে। তাদের বার বার বলা স্বত্বেও তাহারা আমাদের কোন কথা শোনেনা।গায়ের জোরে আমাদের জমির আইল কেটে নেয়। এমতাবস্থায় অদ্য ১৪ জানুয়ারী বেলা ৩টার দিকে তাহারা আমাদের বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাতে বাধা দিলে উক্ত ৪ জন মিলে মারপিট করিয়া আমার স্ত্রী মোছা. জুলেখা( ৪৮) ও আমাকে মারপিট করিয়া জখম করে। পরবর্তিতে স্হানীয় কয়েকজন আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলারোয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত