শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়ায় জাতির জনকের জন্মদিন, শিশু দিবস উপলক্ষে ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

কলারোয়ার ধানদিয়া বেগম খালেদাজিয়া মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে ১৬ দলীয় নকআউট ক্রিকেট টুনামেন্টের আয়োজন করা হয়।

(১৭ মার্চ বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও) এর আয়োজনে ১৬ দলীয় নকআউট ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয় এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানেরর আয়োজন করা হয়। রাত ৮ ঘটিকায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান কবির এর সভাপতিত্বে, কলেজ ছাত্রলীগের নেতা আজমল কবিরের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা। প্রথম পুরস্কার একটি ছাগল তুলেদেন নীলকন্ঠপুর ক্রিকেট একাদশের হাতে ও দ্বিতীয় পুরস্কার একটি টিভি সারসা ক্রিকেট একাদশের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, মহিলা মেম্বর রেখা আলমগীর, ইউপি সদস্য রওশন আলী খা, সরসকাটি ক্যাম্পেরর সহকারি ইনচার্জ ইমাম হোসেন, সাবেক ছাত্রলীগের নেতা পবিত্র সাহা, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহম্মেদ, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আঃ লতিফ গাজী প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে (এসডিও) এর আয়োজনে ক্রিকেট টুনামেন্টের আয়োজক কমিটিকে সাধুবাদ জানান। তারা আরও বলেন খেলা যুব সমাজকে মাদক মুক্ত ও অপরাধ মুলক কর্মকাণ্ড থেকে দুরে রাখে এবং শরীর সুস্থ রাখতে ভুমিকা রাখে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা বলেন, তিনি না থাকলে দেশ স্বাধীন হতো না, পরাধীনতার শিকলে বাঁধা থাকতে হতো এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানও কম নয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়