সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির

কলারোয়ার নবনির্বাচিত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া আলিয়া মাদ্রাসায় আসলে মেয়র মনিরুজ্জামান বুলবুলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান ও ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য এ্যাড. শেখ কামাল রেজা।
একই সাথে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ট্যূরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সিদ্দীক আলী এবং আমজাদ হোসেনকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল গফফারের স্ত্রী মৃত্যুবরণ করায় মাদ্রাসা চত্বরে মরহুমার জানাযা নামাজে অংশগ্রহণ শেষে মাদ্রাসার অফিসে আসেন পৌর মেয়রসহ অন্যান্যরা।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মহিদুর রহমান, শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম বিলালী, উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, মহিদুর রহমান, মাওলানা তৌহিদুর রহমান, শিক্ষক আব্দুর রহিম, আহসান হাবীব, ফজলুল হক লাকু, শফিউল আযম, প্রভাষক শাহনাজ পারভীন, সেবার সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।

কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘দায়িত্ব পালনকালে কলারোয়া আলিয়া মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে পৌরসভার সেবা ও সহযোগিতা অব্যাহত থাকবে। আমি কলারোয়া পৌরসভা কে আধুনিক মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে কাজ করে যাব।’

তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরে আব্দুল গফফারের সদ্যপ্রয়াত স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন সকলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন