বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান বিশাখা সাহাকে ফুলেল শুভেচ্ছা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা ভোটার ও নেতাকর্মিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।
বিশাখা তপন সাহা এবারের নির্বাচনে সাতক্ষীরা জেলার একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জয়নগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মৃত তপন কুমার সাহার সহধর্মিনি।

সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক তাপস কুমার পালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
একই সাথে ভোটারদের মিষ্টি মুখ করানো হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, ‘ইউনিয়ন বাসির প্রতি দায়িত্ব ও কর্তব্য আরো বৃদ্ধি পেলো। প্রয়াত স্বামী তপন সাহার রেখে যাওয়া অসামাপ্ত কাজ গুলো সমাপ্ত করার চেষ্টা করা হবে। ইউনিয়ন বাসীকে বিনা কারণে হয়রানির শিকার থেকে মুক্তি দেবো।’

‘দল মত নির্বিশেষে সার্বক্ষণিক তিনি ইউনিয়ন বাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন’ বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সদ্য সমাপ্ত জয়নগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী বিশাখা তপন সাহা অটোরিক্সা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে উপজেলার প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা