সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার রায়টায় ভাঙ্গা কালভার্ট পরিদর্শন করেন আমিনুল ইসলাম লাল্টু

কলাটা মাদ্রাসা সংলগ্ন সড়কের কালভার্টের একাংশ ভেঙ্গে জনসাধারনের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। জানা গেছে, সম্প্রতি কয়েকদিন যাবৎ মূষলধারে বৃষ্টির পানির প্রবাহে বুধবার (২৮ জুলাই) সকালে দীর্ঘদিনের পুরাতন কার্লভাটের একাংশ ভেঙ্গে ওই রাস্তাটির একাংশে বড় ক্ষত হয়ে যায়। এ ছাড়া ওই সড়কের ধারে পুকুর, মাছের ঘের থাকায় অতিবৃষ্টিতে উপচে পড়া পানি দ্রুতগতিতে প্রবাহের ফলে কালভার্টের পার্শ্ববর্তী মাটি ভেঙ্গে দীর্ঘ কয়েক বছরের তৈরী দুর্বল কালভার্টের একপাশ ভেঙ্গে পড়েছে বলে স্থানীয়রা জানাই।

আরও জানা যায়, কলারোয়া উপজেলা সদর থেকে খোর্দ্দ বাজার অভিমুখে ভায়া রায়টা বাজার হয়ে যাওয়ার ব্যস্ততম রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় মানুষের চলাচলে বিপদের আশঙ্খা দেখা দিয়েছে। দূর্ঘটনার পর থেকে রাস্তা দিয়ে ইজি বাইক, ইন্জিন চালিত ভ্যান, ট্রলি, নসিমন, মিনিট্রাকসহ কোন যানবাহল চলাচল করতে না পারায় এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হচ্ছে। জনসাধারনের জীবন-জীবিকাসহ চলাচলের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে রাস্তা ও কালভার্টটি সংস্কার পূর্বক চলাচলে উপযুক্ত করার দাবি জানান এলাকাবাসী।

এদিকে, কালভার্টটি ক্ষতিগ্রস্থ হওয়ার সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনসহ স্থানীয় ক্ষতিগ্রস্থ মানুষজন। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, সাধারন মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার্থে অতিদ্রুত রাস্তা ও কালভার্টটি সংষ্কার করে চলাচলের উপযুক্ত করে তোলা হবে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক