সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সবার প্রিয় শিক্ষক আব্দুল ওহাব সবাইকে কাঁদিয়ে চলে গেলেন

সাতক্ষীরার কলারোয়ায় কাজীরহাট কে এইচ কে ইউনাইটেড বহুমখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। সোমবার (২ জুলাই) রাত ১১ টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে প্রভাষক আব্দুল করিম সবুজ বলেন, তার পিতা গত বছরের ডিসেম্বর মাসে হৃদ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাতে আবারো হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি উপজেলার রঘুনাথপুরে মারা যান। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়।

প্রকাশ থাকে যে, সুখের শয্যা ত্যাগ করে অবেলায় চলে যাওয়া কাজীরহাট হাইস্কুলের এই মেধাবী শিক্ষক আব্দুল ওহাব প্রচন্ড সংগ্রামী ছিলেন। তিনি একেবারে সাদামাটা জীবন যাপন করতেন। তার ক্লাসে কোন ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকতো না। সকল ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন বন্ধুর মত। তিনি হিসাব বিজ্ঞান এবং বাংলা দ্বিতীয় পত্রের একজন দক্ষ শিক্ষক ছিলেন। সততার জাল রচনা করে তিনি তার দুই সন্তানকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। দুই সন্তাই এখন প্রতিষ্ঠিত।

বড় ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং ছোট ছেলে বিসিএস ক্যাডার, বর্তমান সাতক্ষীরা সরকারী মহিলা কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছে। সুখের বাতায়নে দক্ষিণা সমীরণ যখন প্রিয় শিক্ষককে বিমোহিত করে যাচ্ছিল ঠিক তখনই সকলকে কঁাদিয়ে তিনি জীবন নদীর ওপারে চলে গেলেন। তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ওই স্কুলের প্রাক্তন শিক্ষক-কর্মচারী,ছাত্র-ছাত্রী এবং বর্তমান শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ সকল শিক্ষক সমাজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল