বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অসহায় নারী স্বামীর হাতে নির্যাতনের শিকার, ঘুরছে দারে দারে

কলারোয়ার এক অসহায় নারী স্বামীর হাতে বারবার নির্যাতনের শিকার হয়ে প্রতিকার চেয়ে বিভিন্ন ধারে ধারে ঘুরছে।

কলারোয়া উপজেলার দেয়াড়া খোর্দ্দো গ্রামের আহম্মেদ আলীর মেয়ে মোছাঃ বিউটি খাতুন কে যশোর জেলার শার্শা উপজেলার দক্ষিণ বুরম্নজবাগন গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর পুত্র মোঃ শাহরিয়ার হোসেন এর সাথে বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়- যশোর,ও ইসলামী শরীয়া অনুযায়ী ১৩-১০-২০১৯ ইং তারিখে ১০০০০০(এক লক্ষ টাকা কাবিনে) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বছর না ঘুরতেই গরীব অসহায় মেয়ে বিউটি খাতুনের জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড়, শুরম্ন হয় নির্যাতনের পালা। স্বামী শাহরিয়ার হোসেন কারণ অ কারণে বিউটি খাতুনের উপর নির্যাতন চালাতে শুরম্ন করে এবং যৌতুকের দাবি করে। দিন মজুরী খেটে খাওয়া আহম্মেদ আলী র মেয়ে বিউটি খাতুন বাবার কাছে এসে টাকা চাইলে বাবা না দিতে পারায় বিউটি খাতুনের শারীরিক ভাবে নির্যাতন চালাই স্বামী শাহরিয়ার হোসেন।

নির্যাতনে এক পর্যায় অসুস্থ্য হয়ে পড়ে। খবর পেয়ে আহম্মেদ তার মেয়ে কে বাড়ী নিয়ে এসে ১৯-৮-২০২০ ইং তারিখে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। পরে বিউটি খাতুন বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডেকে থানা কতৃপক্ষ তাদের মিমাংশা করে দেয়।

এবং তারা সুখে সংসার করতে থাকে এর মধ্যে বিউটি খাতুন সন্ত্মান গর্ভধারণ করেন। এই সুযোগে পাষন্ড স্বামী পূনরায় বিউটির উপর নির্যাতন করতে থাকে এবং গর্ভবতী স্ত্রীকে রেখে বাড়ী থেকে চলে যায়। ৪ থেকে ৫ মাস অপেক্ষা থাকার পরে স্বামী বাড়ী না আসায় বিউটি তার বাবার বাড়ীতে চলে আসে। বিউটি খাতুন স্বামীর কোন খোজ না পেয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বিজ্ঞ আদালত মামলার তদন্ত্ম প্রতিবেদনের জন্য কলারোয়া উপজেলা ভাইস এর কার্যালয় প্রেরণ করেন। তদন্ত্মে নালিশী দরখাস্ত্মে বর্নিত ঘটনার সত্যতা পাওয়া গিয়াছে বলে চেয়ারম্যান বিজ্ঞ আদালতে প্রতিবেদন করে প্রেরণ করেন।বিউটির গর্ভে থাকা বাচ্ছার জন্মের ৪ মাস হওয়ার পর থেকে সেই আগের মত অত্যাচার নির্যাতন করতে থাকে বিউটি স্বামীর অত্যাচারে সয্য করতে না পেরে ছোট মেয়ে কে নিয়ে বাবার বাড়ী চলে আসে। গরীব বাবা মেয়ের যন্ত্রনা এবং ছোট বাচ্ছার খরচ যোগাতে কষ্ট সাধ্য হওয়ায় বিউটি তার জীবনের সুখের আশায় এর সুষ্ট প্রতিকার চেয়ে ছোট বাচ্চা কোলে নিয়ে বিভিন্ন লোকের ধারে ধারে ঘুরছে।

এ বিষয় শাহরিয়ার এর কাছে জানতে চাইলে বলেন আমি কোন নির্যাতন করিনি সে নিজের ইচ্ছাই চলে গেছে।

বিউটি খাতুন বলেন আমি আমার ছোট দুধে বাচ্ছার জীবনের কথা চিন্ত্মা করে শতযন্ত্রনা সয্য করে হলেও আমি আমার স্বামীর সংসার করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়