বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আরো ১৩ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা জেলাব্যাপী টানা চতুর্থ সপ্তাহের প্রথম দিনের লকডাউন চলছে। এদিন কলারোয়ায় আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) গোলাম সরোয়ার।

তিনি জানান, ‘এদিন কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩০জনের নমুনা পরীক্ষায় ১১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৭ভাগ। আর অপর দুই জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’

র‌্যাপিড এন্টিজেন কিটসে শনাক্ত ব্যক্তিরা হলেন- পৌরসভাধীন তুলশীডাঙ্গার আবুল খায়ের (৫৫), কেরালকাতা ইউনিয়নের ইলিশপুরের মনোয়ারা খাতুন (৫৮), বহুরার আব্দুর রশিদ (৫৮), সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর আবুল বাশার (৩০), বড়ালীর ফিরোজা খাতুন (৩৪), কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ার রুহুল কুদ্দুস (৪৬), পাঁচপোতার সেলিমা খাতুন (৬৫), জয়নগর ইউনিয়নের ধানদিয়ার সুফিয়া বেগম (৬২), জয়নগরের মোহিনি (২১), চন্দনপুর ইউনিয়নের হিজলদীর আবুজার (১৬) ও কুশোডাঙ্গা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের রোকেয়া (৩৫)।
আরটি পিসিআরে শনাক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুরের স্বপনা সরকার (৫৫) ও কেঁড়াগাছি ইউনিয়নের হরিণা গ্রামের নাজমুল (৫৫)।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা