সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় নির্মিত ও নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর ও ভাদিয়ালীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে যান তিনি।

রাজপুরে ইতোমধ্যে ১১টি ঘর নির্মাণ করা হয়েছে আর ভাদিয়ালীতে ৮টি ঘর নির্মাণাধীন রয়েছে।

ইতোমধ্যে নির্মিত ঘরের খুঁটিনাটি অবলোকন করেন ও নির্মাণাধীন ঘরের মান নিশ্চিতে দিকনির্দেশনা প্রদান করেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিমসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘মাননীয় সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ মহোদয় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন। বর্তমানে এ উপজেলায় নির্মাণাধীন ঘরগুলো আগ্রহী সকলকে পরিদর্শন করার জন্য অনুরোধ করছি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত