বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির আত্মহত্যা

কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে এক করোনায় আক্রান্ত ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।

আত্মহননকারী আজগর আলীব (৫৬) ওই গ্রামের মৃতঃ জালালউদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আজগর আলীর গত ১৪ দিন যাবৎ করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি বাড়ির পাশের এক আমগাছে রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

আত্মহত্যার বিষয়টি জানতে পেরে শনিবার সকালে কলারোয়া থানার এস আই রিজাউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আত্মহননকারী লিখে যাওয়া সুইসাইড নোটে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসা নিতে প্রচুর টাকা ব্যয় হয়। এ ব্যয় সামলাতে না পেরে তিনি স্বেচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (২২,৩/৭/২১)। আত্মহননকারী আজগর আলী করোনায় আক্রান্ত থাকা অবস্থায় মৃত্যবরণ করায় কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র তত্ত্বাবধানে শনিবার বেলা ১ টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। দাফন কার্য সম্পন্ন করেন মানবতার সেবায় নিয়োজিত দাফন টিমের প্রধান মুফ্তি মতিউর রহমানসহ সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, লক্ষন চন্দ্র বিশ্বাস, মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ।

উল্লেখ্য, আত্মহননকারী আজগর আলী মৃত্যুকালে স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা