মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনাকালে কর্মহীন ৮’শ ব্যক্তিকে অনুদান প্রদান

কলারোয়া পৌরসভার উদ্যোগে করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের তালিকাভূক্ত ৮’শ ব্যক্তিকে জনপ্রতি ৫’শত টাকা করে প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাকালে কর্মহীন, দীনমজুর, গরীব মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত ওই টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।

এসময় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন,শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, জিএম শফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, হিসাব রক্ষক ইমরুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত