বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা

কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১ মে) দিনব্যাপী কৃষকের মুখে হাসি ফোটাতে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন৷

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপুর নেতৃত্বে অর্ধ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এক কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

শামিমুজ্জামান টিপুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সংকট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছে কলারোয়া উপজেলা ছাত্রলীগ।

উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক আকিব হোসেন জয় বলেন, আমরা মুরারীকাটি, কয়লা, লাঙ্গলঝাড়া জালালাবাদসহ বিভিন্ন মাঠে সারা দিন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। উপজেলার প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সাব্বির হোসেন জুয়েল, আমিনুর রহমান, শাওন হোসেন, উজ্জ্বল মল্লিক, রানা মল্লিক, সুজন আহমেদ, নূর নবী, ওসমান গনি, নয়ন হোসেন , হৃদয় আহমেদ, নাইম হোসেন, আলিম হোসেন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা