সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

কলারোয়ায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আগামি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী যথাযথভাবে পালনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম।

সভায় জানানো হয়- করোনা সংক্রমণের প্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, ড্রপডাউন ব্যানার প্রদর্শন, দোয়ানুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

উপজেলা প্রশাসনের আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর ছিদ্দীক, অধ্যাপক আবদুল মজিদ, আ.লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কৃষি অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোতাহার হোসেন, ফায়ার স্টেশনের লিডার শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, স.ম মোরশেদ আলী, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল